রামগঙ্গা চা বাগানে ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের কর্মীসভা
আগামী ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের উদ্যোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রামগঙ্গা চা বাগানে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক ইমদাদ মোহাম্মদ ও সহ-সভাপতি জিতেন ভোমিক। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সহকারী সাধারণ সম্পাদক নির্বাণ জনি। কর্মীসভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, শিক্ষা দিবস উপলক্ষে কর্মসূচি এবং আগামী দিনের সাংগঠনিক কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।